জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জয়পুরহাটে ৪ শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:০১

জয়পুরহাটে চার মেয়ে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার মুজাহিদপুর গ্রামে মুজাহিদপুর নুরানী মাদ্রাসায় এ নিপীড়নের ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুর রশিদ (৪৬) ওই গ্রামের নয়ামদ্দিনের ছেলে।

নিপীড়নের শিকার হওয়া শিশুদের একজনের বাবা রবিবার রাতে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত শিক্ষক রশিদকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, অন্যান্য দিনের মতো রবিবার সকালে শিক্ষার্থীরা কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। এ সময় চার শিশুকে একটি কক্ষে নিয়ে শিক্ষক রশিদ যৌন নিপীড়ন করেন। তখন ভয় পেয়ে শিশুরা চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসলে শিক্ষক রশিদ সেখান থেকে পালিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন সোমবার বলেন, ‘এ ঘটনায় গত রাতে শিশুদের অভিভাবকদের মধ্য থেকে একজন বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading