অভিনেত্রী শ্রাবন্তীর মায়ের মৃত্যু
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৪৭
না ফেরার দেশে চলে গেলেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা শবনম শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিষয়টি জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী ও আনজাম মাসুদ।
জানা গেছে, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন শ্রাবন্তীর মা। তিনি লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। মায়ের অবস্থা খারাপ হওয়ায় এর আগে গত ৯ অক্টোবর নিউ ইয়র্ক থেকে দেশে আসেন শ্রাবন্তী।
একসময়ে টেলিভিশনে মডেল ও অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন শ্রাবন্তী। ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে প্রশংসিতও হন তিনি। তবে বর্তমানে শ্রাবন্তী তার সন্তানদের নিয়ে ব্যস্ত। দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকায়। মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তার পাশে থাকতে দেশে ফিরেছিলেন এই অভিনেত্রী।

