বিদেশ যাত্রীরা করোনার সনদ পাবেন ১০ প্রতিষ্ঠান থেকে

বিদেশ যাত্রীরা করোনার সনদ পাবেন ১০ প্রতিষ্ঠান থেকে

উত্তরদক্ষিণ | বুধবার, ২১ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:২২

বিদেশ যেতে ইচ্ছুক যাত্রীদের কোভিড-১৯ না থাকার সনদ দেয়ার জন্য ১০ বেসরকারি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

গত ১৮ অক্টোবর এ মনোনয়ন দেয়া হয় বলে মঙ্গলবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মনোনয়ন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি), সোবাহানবাগের ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়গনস্টিকস, ধানমন্ডির ল্যাবএইড লিমিটেড, মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, মহাখালীর আইদেশী, ধানমন্ডির পপুলার ডায়গনস্টিক সেন্টার, পান্থপথের স্কয়ার হাসপাতাল, বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল, বনানীর প্রাভা ডায়াগনস্টিক ও গুলশানের ইউনাইটেড হাসপাতাল।

একই সাথে বিদেশ যেতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য আইইডিসিআরের পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালকেও নির্ধারণ করা হয়েছে।

এ সনদগুলো এখন থেকে দেশের সব বিমান, স্থল ও নৌবন্দরে প্রদর্শনপূর্বক যাত্রীরা বিদেশ যেতে পারবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading