পিছিয়ে গেল প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৮:২০
প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল ম্যাচটি হচ্ছে না পূর্ব নির্ধারিত সূচিতে। শুক্রবার থেকে পিছিয়ে ফাইনাল নিয়ে যাওয়া হয়েছে রবিবার (২৫ অক্টোবর)। আবহাওয়ার পূর্বাভাস থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকেই ঢাকায় থেমে থেমে চলছে বৃষ্টি। পূর্বাভাস বলছে, এই বৃষ্টি থাকতে পারে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত।
তিন দলের টুর্নামেন্টে ফাইনালে লড়বে মাহমুদউল্লাহ একাদশ ও শান্ত একাদশ। প্রাথমিক পর্বের শেষ ম্যাচে গতকাল বুধবার রোমাঞ্চকর ম্যাচে হেরে ছিটকে গেছে তামিম একাদশ। প্রাথমিক পর্বে চার ম্যাচের তিনটি জিতে ফাইনালে উঠেছে শান্ত একাদশ, মাহমুদউল্লাহর দলের জয় দুটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার দুপুর দেড়টা থেকে শুরু হবে ফাইনাল।

