‘মুজিব ম্যারাথন ২০২১’ আয়োজনের অনুমতি মিলেছে

‘মুজিব ম্যারাথন ২০২১’ আয়োজনের অনুমতি মিলেছে

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৪৩

‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের অনুমতি দিয়েছে এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশন। ২০২১ সালের ২৬ মার্চ এ ম্যারাথনের আয়োজন করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, ‌’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ করে আমরা আগামী বছরের ১৭ কিংবা ২৬ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক ঢাকা ম্যারাথন ২০২১ আয়োজনের লক্ষ্যে এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিলাম। এশিয়ান অ্যাথলেটিক অর্গানাইজেশন আমাদের সেই আবেদন বিবেচনার নিয়ে ওয়ার্ল্ড অ্যাথলেটিক অর্গানাইজেশনের সাথে সমন্বয় করে আগামী বছরের ২৬ মার্চ ম্যারাথন আয়োজনের অনুমতি দিয়ে তা ক্যালেন্ডারভুক্ত করেছে। এটা নিঃসন্দেহে ঢাকাবাসী তথা দেশবাসীর জন্য সম্মানের।’

তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে আমরা একটি সফল আয়োজনের মাধ্যমে ঢাকাকে বিশ্ব পরিমণ্ডলে নতুনভাবে উপস্থাপন করতে চাই। আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায় আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে সক্ষম হব।’ -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading