পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৩:১৪

পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি জেলে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলিকালচরের কাছে নৌকাটি ডুবে যায় বলে জানা যায়।

এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে ছয়জন ছিলেন। বড় চারজন তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, বড়দের সঙ্গে জেলে পরিবারের ওই দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading