করোনা নিয়েই চূড়ান্ত বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

করোনা নিয়েই চূড়ান্ত বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

উত্তরদক্ষিণ | শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৪৭

চূড়ান্ত বির্তকে করোনা ভাইরাস, ভ্যাট, জাতীয় নিরাপত্তা এবং কৃষ্ণাঙ্গসহ নানা ইস্যু তুলে একে অপরের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (২২ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় যা বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের বেলমন্ট ইউনিভার্সিটিতে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

শুরুতেই মহামারি কোভিড-১৯ এর প্রসঙ্গ টেনে বিতর্কে জড়ান এ দুই প্রার্থী। বাইডেন বলেন, দেশের দুই লাখ মানুষের মৃত্যুর দায়িত্ব যিনি নিতে পারেন না তার দেশের প্রেসিডেন্ট থাকার অধিকার নেই। ট্রাম্পের কারণেই যুক্তরাষ্ট্রে এত মানুষ প্রাণ হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি মহামারি মোকাবিলা নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার তুলে ধরেন বাইডেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দেশের অর্থনীতি ধসিয়ে সাধারণ মানুষকে পথে বসাতে চান না। এ কারণে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও লকডাউনের পক্ষে নন। কারণ লকাডাউন কোনোভাবেই করোনাভাইরাস মোকাবিলা করতে পারে না বলেন ট্রাম্প। বর্তমানে করোনাকে নিয়েই মার্কিনরা বাঁচতে শিখেছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট।

করোনার পরপরই দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি বিতর্কমঞ্চে উঠে। বাইডেন বলেন, দেশের রাজনীতি এবং যে দেশ যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব প্রভাবিত করার চেষ্টা করবে তাদের চড়া মূল্য দিতে হবে।

জবাবে ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া থেকে জো বাইডেন সুবিধা নিয়েছেন। তার দাবি, রাশিয়াসহ অন্য সব দেশের ওপর তিনি যথেষ্ট কঠোর।

একপর্যায়ে চীনে ট্রাম্পের ব্যবসা নিয়ে প্রশ্ন তোলেন বাইডেন। ট্রাম্পের কর পরিশোধ না করার সমালোচনা করেন বাইডেন। জবাবে ট্রাম্প দাবি করেন, তিনি লাখ লাখ মার্কিন ডলার কর আগেই পরিশোধ করেছেন। আগের অবস্থানে অনড় থেকে ট্রাম্প বলেন, তিনি আইআরএস অডিট করার পর ট্যাক্স রিটার্ন প্রকাশ করবেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading