কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের লঞ্চ চলাচল শুরু

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের লঞ্চ চলাচল শুরু

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:৫২

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় বন্ধ থাকার পর আবার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টা থেকে এ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিটিএ কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আখতার হোসেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল। গতকাল বিকেল থেকে লঞ্চ বন্ধ ছিল; আজ শনিবার সকাল ৮ টা থেকে আবার চালু করা হয়েছে।

কাঁঠালবাড়ি ঘাট লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, “কর্তৃপক্ষ আমাদের রুটটি দিয়ে সীমিত আকারে লঞ্চ চলাচল করতে বলেছে। “যে সব লঞ্চ নাব্যতা সংকটের ভেতর দিয়েও চলাচল করতে সক্ষম সেসব লঞ্চ মালিকদের লঞ্চ চালাতে বলেছি আমরা।”

গতকাল শুক্রবার সকাল থেকে ঝড়ো বাতাস এবং বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া নাব্যতা সংকটের কারণে আগে থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে। বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌরুটে নাব্যতা সংকট থাকায় ফেরি চলাচল এখনো স্বাভাবিক হয়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading