ফেনীতে কিশোরীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

ফেনীতে কিশোরীকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | শনিবার, ২৪ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:৪৫

ফেনীতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত আসামিকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়ে ফেনী কারাগারে পাঠায়।

এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে ১৫ বছর বয়সী কিশোরী ধর্ষণের অভিযোগে ব্যাটারি চালিত টমটম চালক ১৬ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন।

ওসি আলমগীর জানান, ছাগলনাইয়ায় গ্রামের বাড়ি হলেও টমটম চালক ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামে বসবাস করত।

“পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরীকে কথা আছে বলে বাড়ির পাশে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রস্তাব দিয়ে কিশোরীকে ধর্ষণ করে সে।”

এ ঘটনা জানাজানি হলে পরদিন ওই কিশোরীর বাবা বাদী হয়ে কিশোরকে আসামি করে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আজ শনিবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাকে ফেনীর সিনিয়র জুডিসয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে তোলা হলে ২২ ধারায় ওই কিশোরীর জবানবন্দি রেকর্ড করে আদালত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading