অসাম্প্রদায়িকতার আদর্শ উদাহরণ বাংলাদেশের দুর্গাপূজা: দোরাইস্বামী

অসাম্প্রদায়িকতার আদর্শ উদাহরণ বাংলাদেশের দুর্গাপূজা: দোরাইস্বামী

উত্তরদক্ষিণ | রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | আপডেট: ০৮:৪০

বাংলাদেশের দুর্গাপূজা অসাম্প্রদায়িকতা বা সার্বজনীনতার আদর্শ উদাহরণ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সস্ত্রীক কারওয়ান বাজারে মিডিয়াপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

এ সময় ঢাকের তালে তাকে স্বাগত জানান এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, বার্তা প্রধান প্রভাষ আমিন, আমাদের নতুন সময়ের প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান, ডিক্যাবের সাবেক সভাপতি মাইনুল আলমসহ জ্যেষ্ঠ সংবাদকর্মীরা।

ইন্ডিয়ান হাইকমিশনার এ সময় বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যকার সম্পর্কের উষ্ণতা নিয়েও কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ইন্ডিয়ার বন্ধুত্ব শুধু দক্ষিণ এশিয়ায় নয়, এখন পুরো পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ।

বৈবাহিক সূত্রে চট্টগ্রামের জামাই হলেও বাংলাদেশে প্রথমবার দুর্গোৎসব দেখছেন বিক্রম দোরাইস্বামী। সাধারণ মানুষ, সব ধর্মের মানুষের এ রকম এক হয়ে দুর্গাপূজা আয়োজন দেখে তিনি অভিভূত।

ইন্ডিয়ান হাইকমিশনারের সহধর্মিনী ছোটবেলা থেকেই শুনে এসেছেন পিতৃভূমির দুর্গাপূজার গল্প। নিজের চোখে সেই আয়োজন দেখে অভিভূত সংগীতা দোরাইস্বামীও।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading