ফেনী সীমান্তে ইন্ডিয়ান শাড়িসহ ৫২ লাখ টাকার পণ্য জব্দ

ফেনী সীমান্তে ইন্ডিয়ান শাড়িসহ ৫২ লাখ টাকার পণ্য জব্দ

উত্তরদক্ষিণ। বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৯:৩৩

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫২ লাখ ৯১ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ধরনের ইন্ডিয়ান চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইন্ডিয়ান গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াশ, বিস্কুট ও চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার টাকা।

জব্দ করা চোরাচালান পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে এবং মাদকদ্রব্য নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে-কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading