সাফা কবিরের বিপরীতে কলকাতার অভিনেতা কৌশিক

সাফা কবিরের বিপরীতে কলকাতার অভিনেতা কৌশিক

উত্তরদক্ষিণ | সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:৫০

‘চিলেকোঠার ভালোবাসা’ শিরোনামে একটি টিভি নাটকে অভিনয় করছেন ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির, এতে তার বিপরীতে কাজ করেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় শুটিং করছেন নাটকটির শুটিং শুরু হয়েছে শ্রীমঙ্গলে।

নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ইন্ডিয়ার একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। তাদের দুজনের পরিচয় পর্ব সুখকর না হলেও এক সময় অনুরাগ তৈরি হয় দুজনের মধ্যে। তৈরি হয় ভালোবাসার সম্পর্কও।

ঋষি কৌশিক বলেন, “অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। পরিচালক রাকেশ বসুর সঙ্গে এতে অভিনয় করার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। শুনেছি রাকেশ বেশ মান সম্মত নাটকই নির্মাণ করেন। এতে আমার চরিত্রটি বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।”

সাফা কবির বলেন, “গতানুগতিক কোনো গল্প নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে।’ বি কিরণ প্রোডাকশন হাউস থেকে নির্মিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading