দেশে করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৩৫
উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৪:০৫
করোনাভাইরাসে বাংলাদেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই পরিস্থিতি তুলে ধরে।
গত ২৪ ঘন্টায়, নতুন শনাক্ত ১ হাজার ৩৩৫ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। আরও ২০ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৫ হাজার ৮৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন হয়েছে।

