খুলনায় দুই শিশুকে ‘ধর্ষণ’: মাহেন্দ্র চালক আটক

খুলনায় দুই শিশুকে ‘ধর্ষণ’: মাহেন্দ্র চালক আটক
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৬:১০

খুলনায় একই বা‌ড়ির দুই শিশু‌কে ধর্ষণের অভিযোগে হিরু মিয়া (৫০) নামের এক মাহেন্দ্র চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে মামলার পর হিরু মিয়াকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগীদের পরিবার জানায়, মহানগরীর একটি এলাকার চতুর্থ শ্রেণির ছাত্রী (১১) ও একই বা‌ড়ির ১০ বছরের আরেক শিশুকে খাবারের লোভ দে‌খিয়ে বেশ কিছু‌দিন ধরে ধর্ষণ করে আসছে মাহেন্দ্র চালক হিরু মিয়া। পরে এক শিশু তার বাবা-মাকে বিগত দিনের ধর্ষণের কথা বলে দেয়। পরে সোমবার রাত ১০টায় হিরুকে মেয়ে দুটির বাবা-মা ধরে রেখে খালিশপুর থানায় খবর পাঠালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

অপরদিকে, মেয়ে দু‌টিকে পুলিশ উদ্ধার করে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভ‌র্তি করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, মঙ্গলবার দুপুরে এক শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক হিরু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading