মির্জাপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ওপর থেকে পড়ে যুবকের মৃত্যু
উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১০
সড়ক দুর্ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন ২০-০৭৯২) মহাসড়কের ওই স্থানে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আইল্যান্ডে উঠিয়ে দেন। এতে ট্রাকের ওপর থাকা ওই ব্যক্তি নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় গাড়ির চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও মৃতদেহটি উদ্ধার করে।

