গাজীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ

গাজীপুরে সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৭:০৮

গাজীপুরে একটি সোয়েটার কারখানায় মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে হামলা, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর) নাওজোড় এলাকায় ‘দিগন্ত’ সোয়েটার কারখানায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

ক্ষুব্ধ কয়েকজন শ্রমিক ও পুলিশ জানায়, দিগন্ত সোয়েটার কারখানায় মেশিন বসানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সম্প্রতি ছাঁটাই আতঙ্ক দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে শ্রমিকরা ছাঁটাই বন্ধের দাবিতে বিক্ষোভ করে আসছে। গতকাল মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা শান্ত হয় বলে শ্রমিকরা জানান।

শ্রমিকদের বরাত দিয়ে বাসন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বিভিন্ন সেকশনে মেশিন ও মেশিনের লাইট ভাঙচুর করা অবস্থায় দেখতে পায়। এতে ক্ষুব্ধ হয়ে তারা কাখানায় ভাঙচুর চালায় এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রফিকুল বলেন, এক পর্যায়ে শ্রমিকরা মিছিলসহ কারখানা থেকে বের হয়ে পাশের ‘কোস্ট টু কোস্ট’ কারখানায় হামলা চালায়। পরে তারা কারখানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে তারা ভবনের কাচ, আইটি সেকশনের কম্পিউটার, মেশিনপত্র ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথি বাইরে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেল, প্রাইভেটকার, পিক-আপসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করে।

এই সময় ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় পথচারীসহ অন্তত ১০ জন আহত হন, যাদের হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে পুলিশ জানায়। খবর পেয়ে বাসন থানা পুলিশ, শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে এবং তাদের সড়ক থেকে হটিয়ে দেয় বলে। শ্রমিকরা চলে গেলে সকাল ১০টার দিকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।” ওসি রফিকুল ইসলাম আরও বলেন, দিগন্ত সোয়েটার কারখানার মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলার কারণে এই শ্রমিক অসন্তোষ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading