ডিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়েছে ১১%

ডিএসইতে সূচকের পতন, লেনদেন বেড়েছে ১১%

উত্তরদক্ষিণ | বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৫৯

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে প্রায় ১১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

জানা গেছে, এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমেছে। এছাড়া ডিএসইতে এদিন এক হাজার ১১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১১ কোটি ৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার কোটি ৯৩ লাখ টাকার।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ২৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading