খুলনায় স্ত্রীসহ জলদস্যু গ্রেপ্তার

খুলনায় স্ত্রীসহ জলদস্যু গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১২

খুলনার পাইকগাছা উপজেলায় স্ত্রীসহ এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ১০টার দিকে উপজেলার উত্তর সলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জলদস্যু রুস্তম বাহিনীর প্রধান রুস্তম গাজী ওই এলাকার মৃত বাসেত গাজীর ছেলে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি জানান, রাতে জলদস্যু রুস্তম গাজী ও তার স্ত্রীকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পাইকগাছা থানা পুলিশ। এ সময় পুলিশ তাদের ঘর থেকে ২টি দেশীয় রিভলবার, ১টি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ছুরি, ২টি কুড়াল ও ১টি করাত উদ্ধার করে।

জলদস্যু রুস্তমের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা আছে বলে জানান ওসি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading