ফেনীতে বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

ফেনীতে বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

উত্তরদক্ষিণ | শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ | আপডেট: ১১:৫২

বাসচাপায় ফেনীর দাগনভূঞার বসুরহাট রোডে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনায় নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দাগনভূঞা বসুরহাট রোডে ড্রিমলাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হসপিটালে পাঠানো হয়।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading