জবি’র বাস চালক ‘জসীম মামা’ আর নেই

জবি’র বাস চালক ‘জসীম মামা’ আর নেই

মেহেরাবুল ইসলাম সৌদিপ | উত্তরদক্ষিণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১২:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘স্বপ্নীল’ বাসের চালক জসীম উদ্দীন (জসীম মামা) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে স্বপ্নীল বাসের চালক জসীম ইন্তেকাল করেছেন বলে পারিবারিক সূত্রে জানা যায় (ইন্না-লিল্লাহি ওয়াইন্না-ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এর আগে ২০১৯ সালের জুন মাসে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। শিক্ষার্থীদের সহযোগিতায় ৫ লক্ষ টাকা উত্তোলন করে তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়ায়ও পাঠানো হয়েছিলো।

ক্যাম্পাস ও তার পরিবার সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস চালিয়ে স্ত্রীসহ তিন সন্তানের সংসার চালাতেন তিনি। গ্রামের বৃদ্ধ মা-বাবা ও তিন ভাই-বোনের দেখাশোনার দায়িত্বও ছিল তার ওপর। প্রতিদিন বাসে করে প্রায় শতাধিক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে আনা-নেয়ার দায়িত্ব ছিল তার কাঁধে। সময়মতো শিক্ষার্থীদের গন্তব্যে পৌছানোর দায়িত্বপালনকারী জসীম উদ্দীনের বিরুদ্ধে ছিলো না কোনো অভিযোগ। তার চলে যাওয়ায় শিক্ষার্থীদের মনে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে জবি শিক্ষার্থী কনিক শোক প্রকাশ করে বলেন, জসিম মামা আমাদের স্বপ্নীল (বাস) পরিবারের অন্যতম সদস্যও ছিলেন। তার চলে যাওয়াটা আমাদের জন্য সত্যিই খুব হৃদয়বিদারক বিষয়। সকলে তার জন্য দোয়া করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পক্ষ থেকে পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading