হাসপাতালে ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন
উত্তরদক্ষিণ | শনিবার, ৩১ অক্টোবর, ২০২০ | আপডেট: ১৫:৪৫
ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। এডিশ মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে শনিবার (৩১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ৩৭ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নতুন ভর্তি হওয়া ১১ জনই ঢাকার। ঢাকার বাইরের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।
এদিকে মোট চিকিৎসাধীন ৩৭ রোগীর মধ্যে ৩৬ জনই ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

