আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান

আমেরিকার সঙ্গে আলোচনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: ইরান

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৫:১০

আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেওয়া হবে কি না সে বিষয়ে ইরান এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

বাঘাই বলেন, ‘এখন পর্যন্ত (সংবাদ সম্মেলন চলার সময়) পরবর্তী দফার আলোচনার বিষয়ে আমাদের কোন পরিকল্পনা নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র অভিযোগ করেন, আমেরিকা দুই সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে এটি স্পষ্ট হয়েছে যে, তারা কূটনীতি চালিয়ে নেওয়ার বিষয়ে আন্তরিক নয়। আলোচনার প্রস্তুতির দাবি করলেও, আমেরিকা এমন সব আচরণ করছে যা কোন ভাবেই তাদের কূটনৈতিক প্রক্রিয়া চালানোর আন্তরিকতা প্রকাশ করে না।

কার্গো জাহাজ জব্দের ঘটনার বিষয়ে বাঘাই বলেন, সোমবার ভোরের ওই হামলা এবং বন্দরগুলোতে নৌ-অবরোধ ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে বিলম্বের ঘটনাগুলো যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading