লভ্যাংশ দেবে না বেঙ্গল উইন্ডসোর
উত্তরদক্ষিণ | সোমবার, ০২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৪৩
শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। রবিবার (০১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৩৯ পয়সা।
জানা গেছে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ নভেম্বর।

