এমবাপেকেও হারাল পিএসজি

এমবাপেকেও হারাল পিএসজি

উত্তরদক্ষিণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:৩৫

চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে দলের আরেক তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও পাচ্ছে না পিএসজি। পায়ের মাংশপেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা।

গত শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে নঁতের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন এমবাপে। এরপর থেকে ছিলেন পর্যবেক্ষণে। লাইপজিগ ম্যাচের আগের দিন মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে তার ডান পায়ের মাংশপেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। তবে কতদিনের জন্য তিনি ছিটকে গেলেন, তা জানানো হয়নি।

লাইপজিগের মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই সদস্য নেইমার ও মাউরো ইকার্দি এবং মাঝমাঠের দুই নিয়মিত ফুটবলার ইউলিয়ান ড্রাক্সলার ও মার্কো ভেরাত্তি।

দুই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে পিএসজি। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে লাইপজিগ। দুই ম্যাচেই হেরে তলানিতে তুরস্কের দল ইস্তানবুল বাসাকসেহির।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading