সংবিধান দিবস উপলক্ষে স্যুভেনির সিট অবমুক্ত

সংবিধান দিবস উপলক্ষে স্যুভেনির সিট অবমুক্ত

উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৩৮

আজ ৪ নভেম্বর (বুধবার) সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।

সংবিধান দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর চল্লিশ টাকা মূল্যমানের একটি স্যুভেনির সিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার স্যুভেনির সিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ডাটা কার্ড প্রকাশ করেন। এ উপলক্ষে বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৭২ সালের সংবিধান কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বে অন্যতম সেরা সংবিধান। একটি দেশ রক্তাক্ত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করার পর ধ্বংসসস্তুপে বাস করে এত দ্রুত একটি সংবিধান দিতে পারে বঙ্গবন্ধু সেই অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে মূল নীতি হিসেবে গ্রহণ করে এই সংবিধান বাংলা ভাষারাষ্ট্র বাংলাদেশকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে প্রতিস্থাপিত করে গেছে।’

‘এই সংবিধানই বিশ্বের একমাত্র রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করেছে। ১৯৭২ সালের ১২ অক্টোবর সংবিধান বিলটি গণপরিষদে উপস্থাপিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদে নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের খসড়া সংবিধান নিয়ে আলোচনা করেন,’ বলেন তিনি।

স্যুভেনির সিট ও উদ্বোধনী খাম বুধবার ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবতবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্যুভেনির সিট ও উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড বিক্রি করা হবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সীলমোহরের ব্যবস্থা আছে। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading