যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | বুধবার, ০৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:০৫

মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। গত ২২ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ৬১ হাজার ৪৪৭ শিশুর করোনা শনাক্ত হয়েছে, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ।

অক্টোবরে ২ লাখ শিশুর করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ৮ লাখ ৫৩ হাজার ৬৩৫টি শিশু করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্তের ১১.১ শতাংশ। প্রতি এক লাখ শিশুতে ১১৩৪ জন করোনায় আক্রান্ত।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।

বুধবার (০৪ নভেম্বর) সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৯৩ লাখ ৭৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩২ হাজার ৫৫৩ জন মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে ৩৭ লাখ ৫ হাজার ১৩০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading