কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার

কক্সবাজারে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৫

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

গ্রেপ্তার মো. ফয়সল হোসেন (২৫) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া মধ্যমপাড়ার মো. মীর কাসেমের ছেলে। লে. কর্নেল ফয়সল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে উলুবনিয়া মধ্যমপাড়ায় মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি অভিযান চালায়।

এক পর্যায়ে ব্যাগ হাতে সন্দেহজনক একজন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে লোকটি ধানক্ষেতের ভেতর দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করে।

“লোকটির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় পাশের ধানক্ষেত থেকে লোকটি দৌঁড়ে পালানোর সময় ছুড়ে ফেলা একটি প্যাকেট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ইয়াবা।” বিজিবির অধিনায়ক জানান, সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading