ধামরাইয়ে শিশু অপহরণের ১৫ ঘন্টা পর উদ্ধার, আটক ১

ধামরাইয়ে শিশু অপহরণের ১৫ ঘন্টা পর উদ্ধার, আটক ১

সাভার প্রতিনিধি | উত্তরদক্ষিণ
সাভার: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:০২

অপহরণের ১৫ ঘণ্টা পর ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় তালহা নামের বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এসময় শামসুল হক (৪৫) নামে এক অপহরণকারীকে আটক করা হয়।

বুধবার দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় অপহরণ কারীর বাড়ির পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু তালহা ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আবু বক্করের ছেলে। সে বাঙ্গালপাড়া পাইকপাড়া মাদ্রাসার শিক্ষার্থী।

অপহরনকারী শামসুল হক একই এলাকার আব্দুল গোতা ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকাল ৬টার দিকে মাদ্রাসায় যাবার পথে নিখোঁজ হয় শিশু তালহা। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে সন্ধ্যায় শিশুটির বাবা ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় একই এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার শামসুল হকের বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এসময় শামসুল হককেও আটক করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক সাহা বলেন, অপহরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading