এটলাস বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

এটলাস বাংলাদেশের লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:৫৮

শেয়ার হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩১ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading