শাশা ডেনিমসের সাথে বেইপজার চুক্তি
উত্তরদক্ষিণ | শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:১২
বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থরিটি (বেইপজা) সাথে একটি লিজ চুক্তি সম্পন্ন করেছে পুঁজিবাজারের বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস।
জানা গেছে, বেইপজা শাশা ডেনিমসেক ১৬ হাজার ২১ দশমিক ৬৫ বর্গমিটারের ৮টি প্লট ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়াতে বরাদ্দ করবে। লিজ চুক্তি অনুযায়ী, এই প্লটগুলো বরাদ্দের জন্য বেইপজা এবং শাশা ডেনিমসের মধ্যে একটি চুক্তি সই হয়।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) শাশা ডেনিমস ও বেইপজার মধ্যে এই চুক্তি সম্পন্ন হয় বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, এই জমি ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার হবে।

