মূলধন বেড়েছে উভয় পুঁজিবাজারে

মূলধন বেড়েছে উভয় পুঁজিবাজারে

উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:১৩

গেল সপ্তাহের পাঁচ কার্য দিবসে দেশের দুই পুঁজিবাজারে উত্থান পতনের মধ্য দিয়ে গেলেও সপ্তাহ শেষে বেড়েছে উভয় পুঁজিবাজারের মূলধন। সবগুলো সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির দর। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে সপ্তাহের শুরুতে মূলধন ছিল ৩ লাখ ৯১ হাজার ২৫১ কোটি ৫০ লাখ ১২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন ৬ হাজার ৭৮৯ কোটি ৭২ লাখ ৬৫ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৪১ কোটি ২২ লাখ ৭৭ হাজার টাকায়।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বা ২.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১২০ পয়েন্টে এবং ১৭২৫ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬১টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭১টির বা ৪৭.৩৬ শতাংশের,কমেছে ১২১টির বা ৩৩.৫১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির বা ১৯.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

সিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরু আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ২২ হাজার ৭৯২ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকায়। সপ্তাহের শেষ কার্যদিব লেনদেন শেষে বাজার মূলধন ৭ হাজার ১৯০ কোটি ৬০ লাখ ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৯ হাজার ৯৮৩ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকায়।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৪ পয়েন্ট বা ২.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২১৬ পয়েন্ট বা ২.৬০ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৯২ পয়েন্ট বা ১.৬৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩০ পয়েন্ট বা ৩.০৭ শতাংশ এবং সিএসআই ২৫ পয়েন্ট বা ২.৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৫৩৬ পয়েন্টে, ১১ হাজার ৫৬২ পয়েন্ট, ১০২৫ পয়েন্ট এবং ৯১৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৩টির বা ৪৮.৮৮ শতাংশের দর বেড়েছে, ৯৮টির বা ৩১.৩০ শতাংশের কমেছে এবং ৬২টির বা ১৯.৮০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading