অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১০:০০

দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে এসব পোর্টাল ও পেইজের মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ‘নিষ্ক্রিয়তাকে’ কেন বেআইনি বা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

রিট আবেদনে বলা হয়, অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেইজ ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা চাওয়া হয়।

প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বিটিআরসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে।

অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading