সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫০

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৮১ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার ৪৩৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৮ কোটি ৬ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির ৫ কোটি ২ লাখ ৮৮ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading