আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

উত্তরদক্ষিণ | শনিবার, ০৭ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫০

ঢাকার আশুলিয়ায় ট্রাকচাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের আনুমানিক বয়স ৪৭ বছর বললেও পরিচয় জানাতে পারেনি পুলিশ। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুসলিম উদ্দিন বলেন, সকালে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছি মোটরসাইকেলটি। এ সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা নিয়ে যাওয়া হয়েছে। সেই সাথে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেন তিনি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চলককে আটক করা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading