যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কে এই ইন্ডিয়ান?

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কে এই ইন্ডিয়ান?

উত্তরদক্ষিণ | রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১০:৪০

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি হলেন ইন্ডিয়ান বংশোদ্ভূত কমলা হ্যারিস।

ভাইস প্রেসিডেন্ট পদে আমেরিকায় নতুন এক ইতিহাসের সৃষ্টি করলেন ক্যালিফোর্নিয়ার ৫৬ বছরের সিনেটর কমলা। মার্কিন রাজনীতিতে নজির গড়ে এই প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে বসলেন কোনো কৃষ্ণাঙ্গ নারী।

এদিকে শনিবার রাতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর টুইট করে কমলা হ্যারিস বলেন, ‘এটা আমার বা জো বাইডেনের নয়, আমেরিকার আত্মা ও আমাদের লড়াই করার মানসিকতার জয়। এখন আমাদের অনেক কাজ করতে হবে। এবার সেগুলো শুরু করা যাক।’

কে এই কমলা হ্যারিস?
কমলার বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান। কমলার মা ক্যান্সার গবেষক শ্যামলা গোপালান, ইন্ডিয়ান এক কূটনীতিকের মেয়ে। ১৯৬৪ সালের ২০ অক্টোবর ওকল্যান্ডে তার জন্ম। কমলার নামের শেষাংশ বাবার কাছ থেকে নেয়া; প্রথমটুকু মায়ের দেয়া।

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর কমলা হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। ১৯৯০ সালে তিনি ওকল্যান্ডে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন; ২০১৪ সালে পুনঃনির্বাচিত হন।

২০১৬ সালের সিনেট নির্বাচনে লোরেটা সানচেজকে পরাজিত করে বারবারা বক্সারের উত্তরসূরী হন। এর ফলে তিনি ক্যালিফোর্নিয়ার তৃতীয় নারী সিনেটর হওয়ার পাশাপাশি দ্বিতীয় আফ্রিকান-মার্কিন নারী এবং প্রথম দক্ষিণ-এশীয় বংশোদ্ভূত মার্কিনি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন>>> কে এই জো বাইডেন?

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading