মাহমুদুল্লাহ’র করোনা পজেটিভ, নেগেটিভ সাকিব

মাহমুদুল্লাহ’র করোনা পজেটিভ, নেগেটিভ সাকিব

উত্তরদক্ষিণ | রবিবার, ০৮ নভেম্বর, ২০২০ | আপডেট: ১২:১০

বাংলাদেশ ক্রিকেট দলের সব ক্রিকেটারদের করোনা টেস্ট করা হচ্ছে। তারই অংশ হিসেবে কোডিভ টেস্ট করেছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। রিপোর্ট সাকিবের করোনা নেগেটিভ আসলেও মাহমুদুল্লাহ’র পজেটিভ এসেছে।

শনিবার (০৭ নভেম্বর) রাতে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ নিজেরাই বিষয়টি জানিয়েছেন।

এর আগে শনিবার বিকেলে নিজ বাসভবনে সাকিব করোনা পরীক্ষার নমুনা দিয়েছিলেন।

করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় ৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ফিটনেস পরীক্ষা দেয়ার কথা রয়েছে সাকিবের।

আগামী ১০ নভেম্বর পিসিএলে খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। করোনা পজেটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading