করোনাক্রান্ত জাদুশিল্পী জুয়েল আইচ আইসিইউতে
উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:৫৯
করোনাভাইরাসে আক্রান্ত নন্দিত জাদুশিল্পী ও উপস্থাপক জুয়েল আইচকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
শুরুতে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে এখন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি জানিয়েছেন, তার স্ত্রী বিপাশা আইচ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তিনি গণমাধ্যমকে জানান, গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ পান।
৯ নভেম্বর অবস্থার অবনতি হলে দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন। তথ্য সহায়তায়: বাংলা ট্রিবিউন

