ঠাকুরগাঁওয়ে পাওয়ার ট্রলির ধাক্কায় কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পাওয়ার ট্রলির ধাক্কায় কিশোরের মৃত্যু

আজম রেহমান | উত্তরদক্ষিণ
ঠাকুরগাঁও: বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১১:১৫

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পাওয়ার ট্রলির ধাক্কায় এক সাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাউৎনগর ভবানীডাংগী গ্রামে পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে হয়ে ঘটনাস্থলেই মারা যায় একই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে শামীম হোসেন (১২)।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শামীম রাস্তায় বাইসাইকেল চালানোর সময় বিপরীত দিক থেকে আসা একই গ্রামের করিম মিয়ার একটি বালু বহনকারী পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শামীম।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানা অফিসার ইনর্চাজ এসএম জাহিদ ইকবাল।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading