স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৬:১৫

২০০২ সালে যৌতুকের দাবিতে স্ত্রী রেশমা খাতুনকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ইমাদুল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

মামলার বরাতে জানা যায়, ২০০২ সালে ১৯ জুলাই সাতক্ষীরা জেলার সদর থানা এলাকায় যৌতুকের দাবিতে কেরোসিন ঢেলে স্ত্রী রেশমা খাতুনের গায়ে আগুন লাগিয়ে স্বামী ইমাদুল। গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দি দেন রেশমা। তাতে ইমাদুলকে অভিযুক্ত করেন রেশমা। এরপর তিনি মারা যান।

২০০৮ সালের ১১ আগস্ট নারী ও শিশু ট্রাইব্যুনাল ইমাদুলকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর আসামির মৃত্যুদণ্ড ও জেল আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি হাইকোর্ট ইমাদুলের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। পরে নারী ও শিশু আইনের ৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির আপিল খারিজ করে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading