মাহবুব-উল আলম হানিফ করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ | বুধবার, ১১ নভেম্বর, ২০২০ | আপডেট: ২০:৩২
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার (১১ নভেম্বর) করোনাভাইরাসের টেস্টের ফলাফল পজিটিভ এসেছে বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েক দিন ধরেই শরীরে হালকা জ্বর ছিল। আজ (বুধবার) করোনাভাইরাসের টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে।
বাসায় চিকিৎসা নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করালে করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ডাক্তারের পরামর্শ মতো বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছি।
মাহবুব-উল আলম হানিফ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। -বাংলা ট্রিবিউন

