ফরচুন সুজের পর্ষদ সভা ১৪ নভেম্বর
উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৩:৫৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে আয় করেছিল ৯৬ পয়সা।

