বাল্যবিয়ে: ফিরানিতে এসে বরের জরিমানা

বাল্যবিয়ে: ফিরানিতে এসে বরের জরিমানা

উত্তরদক্ষিণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৭:১০

টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদুল ইসলাম (২২) নামের এক বরের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না। অর্থদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।

ইউএনও শামছুন নাহার স্বপ্না জানান, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে রবিবার (৮ নভেম্বার) সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। পরেরদিন সোমবার বিয়েটির ফিরানি আসে।

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ইউএনও শামছুন নাহার স্বপ্না ওই বাড়িতে হাজির হন। এ সময় বর আসাদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading