আরএফএলের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

আরএফএলের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

উত্তরদক্ষিণ | শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩২

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৮৬ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ৩ টাকা ৭১ ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৭৭ পয়সা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading