হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
উত্তরদক্ষিণ। বুধবার, ২৯ জুলাই, ২০২৬, আপডেট ১৫:৫৫
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৩১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গে প্রাণ গেছে ৭৩৬ জনের।
বুধবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউডি/রেজা

