সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত

সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সঙ্গীতশিল্পী নকীব খান।

গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফেসবুকে তার প্রোফাইলে লেখেন, ‘নকীব খান কোভিড -১৯ পজেটিভ হয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ জানান, কয়েকদিন ধরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন নকীব খান। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন এবং ১২ নভেম্বর রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে। তিনি তার বাসায় আইসোলেশনে আছেন।

একজন আইকনিক বাংলাদেশি সঙ্গীতশিল্পী হিসেবে বিবেচিত নকীব খান ১৯৮৫ সালে রেনেসাঁ প্রতিষ্ঠা করেন। তার আগে তিনি অন্য আইকনিক বাংলাদেশি ব্যান্ড সোলসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘মন শুধু মন ছুঁয়েছে’ (সোলস), আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘এখন অনেক রাত’, কুমার বিশ্বজিতের কণ্ঠে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ আরও অনেক। -ইউএনবি

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading