ফেনীতে ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ গ্রেপ্তার
উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৪:৫০
গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনী শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন মুক্ত বাজার মাছের আঁড়ৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তার মো. রানা মোল্লা (৩০) ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার পূর্ব আগানগর উত্তর জিঞ্জিরার বাসিন্দা মো. আলী আকবর মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) এ এন এম নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে একটি পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালায় পুলিশ। এক পর্যায়ে সেখান থেকে দশ হাজার ইয়াবা উদ্ধার এবং করে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫০ লাখ টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

