সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা, ২য় বেক্সিমকো লিমিটেড
উত্তরদক্ষিণ | শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:৩২
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৩৯ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২১ লাখ ৯৯ হাজারটি শেয়ার হাতবদল হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৯ কোটি ৫২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্স-এর ১০১ কোটি ৩২ লাখ ২৬ হাজারটি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ লাখ ৬২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, নিটল ইন্স্যুরেন্স ও নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। -অর্থসূচক

