পাগল বানিয়ে দেয়ার ভয় দেখিয়ে শিশুদের বলাৎকার করতো মাদ্রাসা শিক্ষক

পাগল বানিয়ে দেয়ার ভয় দেখিয়ে শিশুদের বলাৎকার করতো মাদ্রাসা শিক্ষক

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:০০

কুমিল্লার দেবিদ্বারে শাহজালাল (২৮) নামে এক মাদ্রাসা শিক্ষক প্রায় প্রতি রাতেই শিশুদের বলাৎকার করতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাগুলো ঘটেছে পৌরসভার নিউমার্কেট এলাকার চান্দিনা সড়কের জামিয়া ইসলামিয়া বাইতুল নুর মাদ্রাসায়। এ ঘটনায় শাহজালালকে শনিবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

নির্যাতিত শিশুদের অভিযোগ, ওই শিক্ষক কোরআন চালান দিয়ে শিশুদের অভিশাপ ও পাগল করে দেয়ার ভয় দেখিয়ে বলাৎকার করতেন।

সম্প্রতি বলাৎকারের কারণে এক শিশু অসুস্থ হয়ে পড়ে। ওই শিশুর বাবা এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার হোস্টেলের দায়িত্বে থাকা শিক্ষক শাহজালালকে শুক্রবার রাতে আটক করে পুলিশ।

নির্যাতিত শিশু, অভিভাবক ও স্থানীয়রা জানান, তিন তলা ভবনের একটি অংশ ভাড়া নিয়ে চলছিল ওই বেসরকারি হাফেজিয়া মাদ্রাসাটি। ওই শিক্ষক প্রতি রাতে মাদ্রাসার হোস্টেলের সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে শিশুদের বলাৎকার করতেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহজালালকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আসা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। মাদ্রাসার অন্য কেউ এসব ঘটনায় জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading