রোমানিয়ায় আগুনে পুড়ে ১০ করোনা রোগীর মৃত্যু

রোমানিয়ায় আগুনে পুড়ে ১০ করোনা রোগীর মৃত্যু

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ০৯:১৬

রোমানিয়ায় করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন মারা গেছেন। আগুনে দগ্ধ হন আরো বেশ কজন। দেশটির সরকার জানায়, শনিবার (১৪ নভেম্বর) উত্তর-পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমটের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র- আইসিইউ থেকে আগুন ছড়িয়ে পড়ে ।

মুহুর্তেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা রোগীদের দ্রুত সরিয়ে নেয়ার চেষ্টা করলেও সবাইকে নিরাপদে নিতে পারেনি। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

হাসাপাতালে কোভিড-এর চিকিৎসাধীন ৮ রোগী এক রুমেই পুড়ে মারা গেছেন। আরো দু’জন অন্যরুমে দগ্ধ হয়ে মারা যান। পুরো হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ায় চিকিৎসক এবং নার্সও দগ্ধ হন। ধোঁয়ার কারণে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে।

অনেককে অন্য হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে কজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার সামরিক বিমানে করে রাজধানী বুখারেস্ট-এ নেয়া হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রোমানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত ঘটে। যদিও এখন পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্টরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading