দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৩৭

দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮৩৭

উত্তরদক্ষিণ | রবিবার, ১৫ নভেম্বর, ২০২০ | আপডেট: ১৫:২৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৯৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জনের।

রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন। মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী। সাবই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, বরিশালে ১ জন, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading